banglahour

এবার রাবির হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

শিক্ষা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ২:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবির) শহীদ হবিবুর রহমান হলের 'পলিটিক্যাল ব্লক' থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা । আজ বুধবার (১৭ জুলাই) বেলা এগারোটার দিকে হলের ১ম ব্লকের ২য় তলার ২০৮ নাম্বার কক্ষ ও তৃতীয় তলার কয়েকটি কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এগারোটার দিকে আন্দোলনকারীদের মিছিল থেকে কিছু শিক্ষার্থী হবিবুর রহমান হলে প্রবেশ করেন। এসময় তারা ১ম ব্লকের ২য় তলার ২০৭ ও ২০৮ নাম্বার কক্ষ ভেঙে ভিতরে প্রবেশ করেন। সে সময় তারা পাঁচটির বেশি রামদা উদ্ধার করেন। এসময় কয়েকজন রুমের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি কিছু জিনিস ভবনের নীচে ফেলে দেয়।

এর আগে, সকাল সাড়ে দশটায় হবিবুর রহমান হলের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এরপর তারা বিভিন্ন হলের সামনে মিছিলসহ গিয়ে শিক্ষার্থীদের সাথে করে নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে কিছু সময় মিছিল করেন।এরপর দুপুর ১২টার সময় আন্দোলনকারীরা হল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের  শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছে।

এছাড়া গতকাল (১৬ জুলাই) বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু হলে গিয়ে ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-
গালিবের কক্ষ ভাঙচুর করে পিস্তল ও রামদা-সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।পরে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদ্ধারকৃত অস্ত্র জমা দিয়ে হলে ফেরেন শিক্ষার্থীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল