banglahour

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৩:৫৫ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

এসময় ঢাকা-চটগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

মিছিলে তাদের স্লোগান- ‘আমার ভাই মরল কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভুয়া ভুয়া’,‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন বিচার চাই বিচার চাই’,‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এ কথা বলছে কে সরকার সরকার’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’,‘কোটা না মেধা মেধা মেধা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’।

ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। তাদের রাস্তা ছাড়ার কথা বললে তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল