
(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৫:১২ অপরাহ্ন
সকাল ১০টায় বিজিবির পাহারায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সভায় যে সব সিদ্ধান্ত নেয় হয়..
১) উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
২) আজ (১৭ জুলাই, ২০২৪) সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল/হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল/হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে উঠানো হবে। এছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা দেয়া হলো।
৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হলো।
৪) বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হলো।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। যেখানে বলা হয়.
আজ, ১৭ জুলাই ২০২৪ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইন্সটিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে নির্দেশ দেয়া হলো।
সন্ধা ৬টার মধ্যে সকল শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিস্ক্রিয় ভুমিকা পালন করা সকল মেরুদন্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হলো।
