
(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে রজপথে বিক্ষোভ করেছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১ টা থেকে বিভিন্ন এলাকা থেকে বাঁশের লাঠি হাতেনিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড় হতে থাকে। পরে দুপুর সাড়ে ১২ টার সময় তারা নানা শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। তারা কিছুদূর মিছিল করার পর রাজপথে বসে বিক্ষোভ করে। এ সময় আন্দোলন কারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিরীহ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার এবং কোটা সংস্কারের দাবী জানিয়েছে।পরে এ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্ট এলাকায় অবস্থানেয়। এদিকে খুলনা শিববাড়ি মোড় এলাকায় অবস্থানেয় বিএ কলেজ, আজম খান কমার্স কলেজ,সিটি কলেজ সহ অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।আজ বিকাল ৫টার মধ্যে ছেলেদের, এবং আগামীকাল সকাল সাড়ে ১০ টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।