banglahour

বগুড়া শহরের দুটি স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বগুড়া শহরের দুটি স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বেলা ১১টার দিকে বগুড়া শহরে আলতাফুন্নেছা খেলার মাঠ ও কবি নজরুল ইসলাম সড়কে এই সংঘর্ষ শুরু হয়েছে।

সংঘর্ষে শটগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার মুহুর্মুহু শব্দ শোনা যাচ্ছে। আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সাতমাথা অভিমুখে যাচ্ছিল। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এদিকে থানা মোড় থেকে সাতমাথা অভিমুখে বিক্ষোভ মিছিল যাওয়ার পথে কবি নজরুল ইসলাম সড়ক এলাকায় সংঘর্ষ বাধে। আজ দুপুর সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল