banglahour
কোটা আন্দোলন

খুলনায় বন্ধ আছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান

সারাদেশ |

(২ বছর আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩২ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাক দেওয়া শাটডাউন এ খুলনায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ রয়েছে। খুলনা থেকে দুএকটি  দূরপাল্লার যানবাহন ছাড়া অধিকাংশ যাবাহন বন্ধ রয়েছে। দূরপাল্লার পরিবহনের কাউন্টার বেশীর ভাগই বন্ধ বলে পরিবহনের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে রেল চলাচল স্বাভাবিক আছে। সড়কে অন্যদিনের চেয়ে যানবাহন কম লক্ষকরা গেছে। নগরীর গুরুত্ব পূর্ন এলাকায় কঠোর পুলিশী প্রহরা রয়েছে। বেলা বাড়ার সাথে অবস্থার পরিবর্তন হতেপারে

উল্লেখ্য যে, গত কয়েকদিন যাবত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল