
(২ বছর আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন
রাজধানীর উত্তরা-আজমপুর এলাকায় পুলিশ ও র্যাবের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও কয়েকশ।
সংঘর্ষে নিহতের সংখ্যা নিশ্চিত করেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন,‘ আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এরমধ্যে ৫ মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।’