banglahour

যুবদল সভাপতি টুকু, সহ সভাপতি নয়ন আটক

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২২, রবিবার, ৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন ।

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন ও টুকুর একান্ত সহকারি মোকলেসকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাত এগারোটা দশ মিনিটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে আমিন বাজারে এলে তাদের গাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী। অবিলম্বে আটক যুবদল নেতাদের মুক্তি দাবি করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল