banglahour

ইন্টারনেট গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৭ অপরাহ্ন

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।  বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে। 

পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। বুধবার (২৪ জুলাই) রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল