banglahour

বুড়িগঙ্গা নদীতে চাঞ্চল্যকর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২২, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকা: গত ০৬ নভেম্বর  রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর আটিবাজারগামী শাখা নদীর পার হতে হাত-পা বাঁধা ও মুখমন্ডল কস্টেপ পেচানো অবস্থায় ১ ব্যক্তির মরাদেহো উদ্ধার করা হয়। পরবর্তীতে মরাদেহোটি পিকআপ চালক সাকিবের বলে শনাক্ত করে তার চাচা। উক্ত ঘটনার প্রেক্ষিতে চাচা মোঃ জামাল(৩৭) অজ্ঞাতনামা আসামিদের আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় (মামলা নং-২৭/৬২২ তারিখঃ ০৭/১১/২০২২ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল দীর্ঘদিন এই ক্লুলেস হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতার করতে তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরবর্তীতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ মিজানুর রহমানকে গত ২ ডিসেম্বর গ্রেফতার করে র‌্যাব-২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল