banglahour

কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ৩:৫৮ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও ২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমতিয়াজ (২০) ও মাদ্রাসা শিক্ষার্থী মাইন উদ্দিন (২৪)। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ এবং বৃহস্পতিবার দিবাগত ২টার দিকে মাইন উদ্দিন মৃত্যুবরণ করেণ।

নিহত ইমতিয়াজের পিতা মো. নওশের বলেন, আমার ছেলে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ’র  শিক্ষার্থী ছিল। গত ১৯শে জুলাই খাবার খেয়ে বাহিরে বের হলে রামপুরা বনশ্রী এলাকায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য গত ২২শে জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর চারটার দিকে আইসিউতে আমার ছেলের মৃত্যু হয়। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানায়। বর্তমানে রামপুরা বনশ্রী এলাকায় থাকি।

অন্যদিকে নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাইন উদ্দিনের পিতা মো. কামরুল ইসলাম বলেন, আমার ছেলে মাদ্রাসার শিক্ষার্থী। গত ২১শে জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়।

মানবজমিন

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল