banglahour
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরী

হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বরিশালের ডিজিএম এর নামে দুদুকের মামলা

সারাদেশ | খুলনা ব্যুরোঃ

(২ বছর আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ১০:১২ অপরাহ্ন

পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী নেওয়ায় বাংলাদেশ  হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন  বরিশালের ডিজিএম এম এম জামিল আহম্মদ এর নামে দুদুকে মামলা রুজু হয়েছে। 
মালার এজাহার দায়েরকারী দুদক খুলনার উপসহকারী পরিচালক মো: আশিকুর রহমান জানান,
 গত ২৫/০৭/২৪ তারিখ >দুদক, সজেকা, মামলা নম্বর-১০। আসামি এম এম জামিল আহম্মদ (৫৬ বছর), উপ মহাব্যবস্থাপক (ডিজিএম), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বরিশাল। তার পিতা- মৃত আকমান উদ্দিন মিনা, বর্তমান ঠিকানাঃ ১১৩/৯(ক), রোড নং-৩ নির্জন আবাসিক এলাকা, শেরে  এ বাংলা রোড, খুলনা, স্থায়ী ঠিকানা:গ্রাম -চরকুলিয়া ডাকঘর:চরকুলিয়া, থানা: মোল্লাহাট, জেলা:বাগেরহাট। এর পিতা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ হতে মুক্তিযোদ্ধা সনদ নেয়। সনদ  সংগ্রহপূর্বক মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনে চাকরি গ্রহণ করে। চাকুরীতে  এপ্রিল/২০০০ থেকে  ডিসেম্বর/২০২৩ পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন-পূর্বক আত্মসাৎ করে। যা দন্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) এর  ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল