banglahour

ডিবি অফিসে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে খাইয়ে ছবি প্রকাশ, যা বলছে হাইকোর্ট

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ জুলাই ২০২৪, সোমবার, ২:৫৫ অপরাহ্ন

ডিবি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কদের খাইয়ে তার ছবি আবার ফেসবুকে প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করে হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুলাই) দুপুরে হাইকোর্ট এ মন্তব্য করেন। 

উল্লেখ্য, এর আগে গতকাল (রোববার) ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ। 

ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল