banglahour

কোটা আন্দোলনে সহিংসতার মামলায় বিএনপির ১৭ নেতা রিমান্ডে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৪, সোমবার, ৯:২৩ অপরাহ্ন

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটনসহ বিএনপির ১৭ নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার এ আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে বাবুলের বাসা ভাঙচুর, নগরীর শিববাড়ী রোডের আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার ১৭ আসামির আজ রিমান্ড আবেদন করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কারও ৫ দিন, কারও ৭ দিন করে রিমান্ড আবেদন করা হলেও ১৭ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব প্রমুখ।

এর আগে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া মামলায় পৃথক পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল