banglahour

পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি- প্রধানমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৪ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ও আমার পরিবারের সকলের বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের অর্থে পদ্মা সেতু করব। তখন অনেকে বলেছে এটা কখনও সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন আলোচনা করেছি তারা বলেছে, এটা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা এটাই বাঙালির চরিত্র।

আজ সোমবার (৫ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে এনডিসে ও ডাব্লিউএফসি কোর্স ২০২২ এর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আস্থা অর্জন করেছে। যখন দেশ শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যায় কিছু কিছু মানুষের কাছে তা পছন্দ হয় না। ধনি দেশগুলো সংকট মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে তার মধ্যেও বাংলাদেশ স্থিতিশীল রয়েছে। একটি মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। উৎপাদনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানির সমস্যার উত্তরণ ঘটিয়ে ছিবিলাসিতা চলবে না সকলকে সাশ্রয়ী হতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল