banglahour

পরিবার ছেড়ে নিউ ইয়র্কে পারি জমালেন ঐশ্বরিয়া

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৬:২৫ অপরাহ্ন

বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন এর পরিবার নিয়ে চর্চা যেন থামছেই না। গত কয়েক মাস ধরে তাদের দাম্পত্যসম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখতে না পাওয়ায় ঘনীভূত হয়ে ওঠে অভিষেক-ঐশ্বরিয়ার দূরত্বের জল্পনা। এসবের মধ্যেই অভিষেক ও আরাধ্য বচ্চনকে ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি জমালেন রাই সুন্দরী।

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া বর্তমানে আছেন নিউ ইয়র্কে। অভিষেক ও আরাধ্য বচ্চনকে ছেড়ে একাই সেখানে দেখা গেছে তাকে। ইনস্টাগ্রামে, ঐশ্বরিয়ার এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা গেছে যে অভিনেত্রী বর্তমানে নিউ ইয়র্কে আছেন।

ঐশ্বরিয়ার সেই ভক্ত যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই এসেছিলেন অভিনেত্রী। এত বিতর্ক, চর্চার মাঝেও নিজের ভক্তের অনুরোধ হাসিমুখে তার সঙ্গে সেলফি তুলেছেন।

ছবিতে দেখা যায়, ঐশ্বরিয়ার গায়ে ছিল লাল-কালো পোশাক।

ছবি শেয়ার করে অভিনেত্রীর সে ভক্ত লেখেন, ‘জীবনে দুবার নিজের আইডলের সঙ্গে দেখা হওয়া আলাদা করে জানানোর মতো ব্যাপার। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। 

আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল