banglahour

পরিচ্ছন্নতা কর্মীর প্রতারনা, চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষ টাকা আত্নসাৎ

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া প্রতারক মোঃ কবির (৪৮) কে রবিবার (৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আজ সোমাবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার।

তিনি জানান,  আসামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধশত বেকার চাকুরীপ্রার্থী যুবকের নিকট হতে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে। 

কবির একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরী করত এবং গত চার বছর পূর্বে সে বহিষ্কৃত হয়। বহিষ্কৃত হওয়ার পর থেকে সে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকে তার পেশা বানিয়ে নেয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল