banglahour

ইসিবি চত্বরে বিক্ষোভকারীদের অবস্থান

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:৪৫ অপরাহ্ন

ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিছিল নিয়ে ইসিবি চত্বরে গিয়ে অবস্থান নিয়েছেন কয়েক শ শিক্ষার্থী। আজ শুক্রবার বিকেল ৪টার পর বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে যান।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে ভাই লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার শিক্ষক জেলে কেন, মুক্তি চাই’সহ নানা স্লোগান দিচ্ছেন।

ইসিবি চত্বর ও এর আশপাশে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। তাঁরা চুপচাপ দাঁড়িয়ে আছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল