banglahour

পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করেছি- টেলিযোগাযোগ মন্ত্রী

জাতীয় |

(৩ বছর আগে) ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১:২০ অপরাহ্ন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বিশ্ব জয় করার শক্তির নাম হচ্ছে মেধা। বাংলাদেশের নতুন প্রজন্মের মেধা আছে এবং তারা উত্তরাধিকার সুত্রে সাহসী। একান্ন বছর আগে বিনা অস্ত্রে পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করেছি- বঙ্গবন্ধুর নেতৃত্বে সাহসকে পুঁজি করে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে আমরা উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে সফলতার দ্বার প্রান্তে বলে উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার।

মন্ত্রী সোমবার (৫ ডিসেম্বর) সোমবার রাতে ঢাকায় সোনারগাঁও হোটেলে বাংলালিংক এনোভেটর্স ৬.০ –এর গ্রান্ড ফিনালে উপলক্ষ্যে বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং বাংলালিংক সিইও এরিক অস উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী দেশে মোবাইল প্রযুক্তি বিকাশের বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে উল্লেখ করে বলেন, সামনের দিনে ৩জি নেটওয়ার্ক প্রযুক্তির প্রয়োজন হবে না। সামনের দিনের  নেটওয়ার্ক হবে ২জি, ৪জি এবং ৫জি। কথা বলার জন‌্য শুধু ২জি এবং ৪জি প্রযুক্তি প্রয়োজন হবে। ৫জি প্রযুক্তির মহাসড়ক কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি কিংবা ব্লকচেইন প্রযুক্তির জন‌্য প্রয়োজন হবে। তিনি মোবাইল অপারেটরসমূহকে স্পেকট্রাম সুবিধা কাজে লাগিয়ে ৫জি প্রযুক্তি সম্প্রাসারণে উদ‌্যোগ দ্রুততার সাথে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। 

পরে মন্ত্রী প্রতিযোগিতায়  বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল