banglahour

বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন

সম্প্রতি এক সপ্তাহেরও বেশি ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সাররা। কেননা এ খাতের পুরো কাজ ইন্টারনেটনির্ভর। কয়েক দিন ইন্টারনেট না থাকায় সারাদেশের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে গ্রাহক বা বায়ারের পাঠানো বার্তার উত্তর দিতে পারেননি। আবার কারো কারো কাজ জমা দেওয়ার সময় পেরিয়ে হয়ে গেছে।

গত শুক্রবার সারা দেশের প্রায় ৫০ জন ফ্রিল্যান্সারের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের প্রায় সবারই কথা এরকম, আমাদের কথা কাকে বলবো, কে শুনবে? আমাদের ক্ষতিটা আমরা বোঝাতে পারছি না। আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের কাজগুলো অন্য দেশে চলে যাচ্ছে। যে কাজগুলো করে আমরা দেশে বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) আনতাম। ইন্টারনেট বন্ধ করে রাখা বা গতি কমিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না। এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

ভোলার ফ্রিল্যান্সার মিজানুর রহমান বলেন, ‘একজন বায়ার আমাকে বার্তা দিচ্ছেন, কবে শেষ হবে তোমাদের এই যুদ্ধ? তোমাদের খবর আমি জানি। টেক কেয়ার। এই গ্রাহকের কাছে আমার প্রায় পাচ হাজার ডলারের কাজ ছিলো। এখন আর তিনি কোনো যোগাযোগ করছেন না। তিনি অন্য কোথাও কাজটা দিয়ে দিয়েছেন। এখন গ্রাহকেরা ভয় পাচ্ছেন আমাদের কাজ দিতে। পাঁচজন গ্রহাক হাতছাড়া হয়ে গেছে। ইন্টারনেট আবার চালু হওয়ার পর দেখছি, বাংলাদেশ থেকে বায়াররা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভয়েও আছি, কখন আবার নেট বন্ধ হয়ে যায়। তাহলে তো সব শেষ। শহর ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদ করতে হবে।  

মানিকগঞ্জের ফ্রিল্যান্সার তানজিম রহমান বলেন, ‘কাকে কী বলবো? চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমাদের সমস্যার কথাগুলো। তিনটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু সরবরাহ করার সময় ইন্টারনেট ছিল না। ফাইভআরে সতর্কতা নোটিশ দিয়েছে। এভাবে চলতে থাকলে সব অর্জন হারিয়ে ফেলব।

ফ্রিল্যান্সিংয়ের নানা বিষয়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন প্রথম আলোকে বলেন, আমার পাঁচ হাজারের বেশি প্রশিক্ষনার্থী মার্কেটপ্লেসে কাজ করছেন। তাঁদের অনেকের সঙ্গে সাথে কথা বলে ও ফেসবুক গ্রুপের পোস্ট থেকে জানতে পেরেছি তাঁদের প্রায় এক লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্ডার বাতিল হয়েছে। কারও কারও স্থায়ী গ্রাহক চলে গেছেন অন্যত্র। এভাবে চলতে থাকলে ফ্রিল্যান্সারা আর দাঁড়াতে পারবেন না। এর স্থায়ী সমাধান দরকার।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল