banglahour

আন্দোলনকারীরা কারফিউম মানবে না, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন


ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন।

রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীর উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন।

‘খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে’ যোগ করেন তিনি। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল