banglahour

বেলা ১১টার মধ্যে শহিদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বেলা ১১টার মধ্যে শহিদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার বিকালে তিনি ফেসবুক আইডিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

সেখানে তিনি লিখেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে বেলা ১১টা থেকে। শহিদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।

আসিফ মাহমুদ বলেন, শহিদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেওয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেওয়া হবে।

এই সমন্বয়ক আরও বলেন, আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ শিরোনামে ঢাকায় সোমবার সমাবেশ করার কথা তাদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল