banglahour

শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা - ঢাকায় সংঘর্ষে নিহত ৬

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ২:২৩ অপরাহ্ন

কারফিউয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা।

সোমবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে আজিজ মার্কেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের দিক থেকে কয়েক হাজার মানুষের দুটি বড় মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আবস্থান নেন।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ি-কাজলায় ও ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকায় এক দফা দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

দুপুর ১টায় ঢাকা মেডিকেল সূত্রে ডেইলি স্টার থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চারটি মরদেহ আনা হয়েছে যাত্রাবাড়ি-কাজলা এলাকা থেকে ও দুটি মরদেহ আনা হয়েছে ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকা থেকে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ছয়জনের মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল