banglahour

দীর্ঘদিন পর বাধাহীন সমাবেশে বিএনপির হাজারো নেতাকর্মী

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ৩:০৬ অপরাহ্ন

কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে।

এর মধ্যে মঙ্গলবার (৬ আগস্ট) রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করে বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যায় দলটি। আর বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল