banglahour

শাবিপ্রবির সকল প্রশাসনিক বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ৮:০২ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও প্রক্টরিয়াল বডিসহ সকল প্রশাসনিক বডিকে ২৪ ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 

বুধবার (৭ আগস্ট) শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। 

এসময় হুঁশিয়ারি করে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করে তাদেরকে ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবো। যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবে।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, বৈষম্যহীন নিরাপদ ক্যাম্পাস তৈরির জন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়করা খুব শীঘ্রই একটা প্রস্তাবনা তুলে ধরবে। প্রস্তাবনা তুলে ধরার আগ পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থী এবং শিক্ষকরা ক্যাম্পাসে অবাধে চলাফেরা এবং অবস্থান করতে পারবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল