banglahour

আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সার্ক (এসসিসিআই)।

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)।

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ঘটনায় যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছে এসসিসিআই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে তারা। একই সঙ্গে এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছে।

সার্ক চেম্বারের সভাপতি মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আমদানি-রপ্তানি কার্যক্রম, সরবরাহব্যবস্থাসহ দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ফলে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন বাস্তবতায় দ্রুত সময়ের মধ্যে যথাযথ ও কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অর্থনীতি আরও ক্ষতির সম্মুখীন হবে।

এই মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে শিল্পকারখানা ও অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে সচল রাখা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দ্রুত অর্থনৈতিক কার্যক্রম বেগবান করার আহ্বান জানিয়েছে এসসিসিআই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

অর্থনীতির চাকা সচল করতে এবং জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এসসিসিআই। দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় অর্থনীতি আগের ধারায় ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল