banglahour

বাংলাদেশ নিয়ে নয়, কুটনৈতিকদের নিজ দেশ নিয়ে ভাবতে হবে- আমু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

ঢাকা: নৈরাজ্য সৃষ্টি করতে বড় সমাবেশের নামে ছোট জায়গায় সমাবেশ করতে চায় বিএনপি। বাংলাদেশ নিয়ে নয়,  কুটনৈতিকদের নিজ দেশ নিয়ে ভাবতে হবে।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১৪ দলের বৈঠকে এ কথা বলেন, জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

বৈঠকে যোগ দিতে  ইস্কাটনে আমির হোসেন আমুর বাসায় আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের কমরেড দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জ, মহাসচিব শেখ শহিদুল ইসলাম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল