banglahour

ইডেনে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা নেই- সুপ্রিয়া ভট্টাচার্য

শিক্ষা |

(৩ বছর আগে) ৫ অক্টোবর ২০২২, বুধবার, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৬ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজে সম্প্রতি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিরতা চলাকালে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার যে অভিযোগ উঠেছে তার কোন সত্যতা নেই বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য।

মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য জানান, অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা কলেজের এক হাজার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। কারও কাছ থেকে এ বিষয়ে সামান্যতম প্রমাণ বা সূত্র পাইনি।
ছাত্রলীগের দলীয় কোন্দলে গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত, সংঘর্ষ ছিল ইডেন কলেজ ক্যাম্পাসে৷ ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা, আতংকের ঘটনায় ২৫ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। কলেজের সাধারণ শিক্ষকদের মধ্য থেকে ৪ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হলেও শিক্ষকদের পরিচয় ও তদন্তের সুনির্দিষ্ট সময়সীমা জানাতে চাননি অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। তদন্ত কমিটিতে কারা আছেন জানতে চাইলে তিনি বলেন, এটা তো বলা যাবে না। তবে দু-এক দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পাব। সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রন করা হবে।

উল্লেখ্য, ইডেন কলেজে দুই পক্ষের সংঘাত চলাকালে ছাত্রলীগ নেত্রী সামিয়া আক্তার ওরফে বৈশাখীসহ কয়েকজন অভিযোগ করেন, তামান্না ও রাজিয়া সাধারণ ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করেন। তারা নানাভাবে হুমকি দমকি দিয়ে অবৈধ কাজ করায়। তখন এক ছাত্রীর হাতে এই অভিযোগসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যসহ সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ২৭ সেপ্টেম্বর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ তোলা ব্যক্তিদের শাস্তি দাবি করে কলেজের ফটকে মানববন্ধন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল