
(৩ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৩ অপরাহ্ন
ঢাকা: আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ যেকোনও মূল্যে হবেই। সমাবেশ সুষ্ঠুভাবে করতে দেওয়ার দায়িত্ব সরকারের। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার।
আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আপনারা দেখেছেন সারা দেশের বিভাগীয় সমাবেশগুলোতে কী পরিমাণ মানুষ সমবেত হয়েছিল। সবাই বাধাবিপত্তি সত্ত্বেও মানুষ উপস্থিত হয়েছে। ১০ ডিসেম্বরের সমাবেশেও মানুষ উপস্থিত হয় কিনা- তা স্বচক্ষে দেখতে পাবেন।
এ সময় বিভিন্ন সারীর নেতারা উপস্থিত ছিলেন।