banglahour

যেসব খাবার স্মৃতিশক্তি প্রখর করতেও সাহায্য করে

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ১২:৪০ অপরাহ্ন

চকোলেট খেলে মনমেজাজ ভালো থাকে একথা অনেকেরই জানা। তবে চকোলেট বিশেষ করে ডার্ক চকোলেট আমাদের মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় রাখতে ও স্মৃতিশক্তি প্রখর করতেও সাহায্য করে। ডার্ক চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের ও স্মৃতিশক্তির খেয়াল রাখে।

আজকাল অনেকেই অ্যাভোকাডো খান। এই ফলের রয়েছে অনেক গুণ। পাউরুটির সঙ্গে অ্যাভোকাডো পেস্ট খেলে উপকার পাবেন অনেকে। অ্যাভোকাডোর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালোভাবে হতে সাহায্য করে।

ডিম প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যার গুণ অনেক। বিশেষ করে অনেক পুষ্টিগুণ রয়েছে ডিমের কুসুমে। ডিমের মধ্যে থাকা ভিটামিন বি৬ এবং বি১২ ও ফলিক অ্যাসিড আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখতে সাহায্য করে।কফি অর্থাৎ ক্যাফেইন আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে দেয় না। এর পাশাপাশি মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখে। বয়সের ভারে স্মৃতি সংক্রান্ত রোগ থেকে আমাদের দূরে রাখে। ভুলে যাওয়ার প্রবণতা কমায়।

মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু। প্রচুর ভিটামিন সি রয়েছে এই ফলের মধ্যে। মস্তিষ্কের কোষগুলো যাতে বয়সের ভারে দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখে এই ভিটামিন সি।

সবুজ রঙের শাকপাতা জাতীয় জিনিস খেলে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং স্মৃতিশক্তিও দুর্বল হবে না। পালংশাকের সঙ্গে আরও অনেক ধরনের শাকপাতা খেতে পারেন।

বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে স্মৃতিশক্তি প্রখর করতে রোজ আমন্ড, আখরোট এগুলো খেতে পারেন। মূলত ওমেগা থ্রি অ্যাসিড এবং ভিটামিন ই থাকে বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের মধ্যে।

বিভিন্ন ধরনের জামজাতীয় ফল বিশেষ করে ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল। এই জাতীয় ফল মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখে। বয়সের ভারে স্মৃতিশক্তি দুর্বল হতে দেয় না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল