banglahour

ইসরাইলি হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলেছে তুরস্ক

অপরাধ | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ১:১৮ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের ওপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১০০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন বহু। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরাইলি হামলাকে তারা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলা আবারও প্রমাণ করেছে— নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেত্রীবৃন্দ যারা ইসরাইলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরাইলের অপরাধের সঙ্গে জড়িত।’

এদিকে শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে— ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় ৩৯ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল