banglahour

রাষ্ট্র সংস্কার করেই বিজয় নিশ্চিত করতে হবে’-মাহমুদ স্বপন।

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১০:৪০ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কার করেই বিজয় নিশ্চিত করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভূতপূর্ব জাগরণে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা উচ্ছেদ করে জনগণের অভিপ্রায় অনুযায়ী গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়েই এ বিজয়কে ধরে রাখতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ প্রচলিত প্রশাসনিক কাঠামো, পুলিশি ব্যবস্থা এবং বিচার বিভাগের আমুল সংস্কার সাধন করতে হবে। এসব প্রতিষ্ঠান সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দলীয় আনুগত্যশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দিতে হবে।’ 

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সংগ্রামী ছাত্র-সমাজ ও রাজনৈতিক দল এবং সমাজশক্তিগুলোর যুগপৎ আন্দোলনে এক নতুন গণশক্তির উত্থান ঘটেছে। এই নবজাগৃত গণশক্তিই অপশক্তির আকাঙ্ক্ষা বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করবে।

রোববার ঢাকা মহানগরের উদ্যোগে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে ‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সমন্বয়ক জেএসডি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন। 

আলোচনায় অংশগ্রহণ করে সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন, ‘ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, সুমন খান, মোস্তাক হোসেন, যুব বাঙালির সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুজেল এমএ আউয়াল, এসএম মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম শফিক, ফারজানা দিবা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল