banglahour

স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১১:০২ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নুরজাহান বেগম স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে সভা করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। নুরজাহান বেগম কর্মকর্তাদের কথা মন দিয়ে শোনেন। তিনি কর্মকর্তাদের বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির ব্যাপারে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে। এ ছাড়া তিনি হাসপাতালগুলোতে সেবার মান, বিশেষ করে নার্সিং সেবার মান বাড়াতে বিশেষ মনোযোগী হতে বলেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল