banglahour

জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ৫:৪০ অপরাহ্ন

জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দু'সপ্তাহের বেশি সময় ধরে পুরো বিশ্বকে আকৃষ্ট করে রেখেছিল 'বিগেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় চীন, তিন নম্বরে জাপান ও চারে অস্ট্রেলিয়া ও পাঁচ নম্বরে আয়োজক দেশ ফ্রান্স। 

এছাড়া জার্মানি আছে ১০ নম্বর স্থানে। একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ৭১তম স্থানে আছে ভারত। একটি সোনা পেয়ে পাকিস্তান আছে ৬২তম স্থানে। কোনো পদক পায়নি বাংলাদেশ।

জাপান পেয়েছে ২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮টি সোনা, ১৯টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ। স্বাগতিক ফ্রান্সের ঝুলিতে আছে ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। 

যুক্তরাজ্য ১৪টি সোনা, ২২টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পেয়ে সপ্তম স্থানে আছে। আট নম্বরে থাকা রিপাবলিক অফ কোরিয়া ১৩টি সোনা, নয়টি রুপা ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে। ১০ নম্বরে থাকা জার্মানি পেয়েছে ১২টি সোনা, ১৩টি রুপা ও আটটি ব্রোঞ্জ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল