banglahour

পুরোদমে চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১:৫৮ অপরাহ্ন

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ব্যাপক ক্ষোভ মুখে পড়ে পুলিশ বাহিনী। যার ফলে সারাদেশে বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে উদ্ভূত পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।

মঙ্গলবার থেকে পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম।

মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, সরকার পতনের টালমাটাল পরিস্থিতিতে টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো এ সেবা। সারাদেশে ৬৩৯ থানা রয়েছে, যার মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানা। এর মধ্যে ১০৮টি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল