banglahour

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বাহাদুর বাহিনীর ৩ ডাকাত আটক

অপরাধ |

(৪ বছর আগে) ৫ অক্টোবর ২০২২, বুধবার, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

ভোলা: গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক এর নের্তৃত্বে ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতদের আস্তানা থেকে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর অরফে বাহাদুরসহ আরও অন্যতম ০২ জন ডাকাতকে আটক করা হয়। 
বুধবার (০৫ অক্টোবর ২০২২) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এসময় ডাকাতদের আস্তানা তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদী, ০১ টি প্রজেক্টর ও ০৬ টি মেমোরি কার্ড জব্দ করা হয়, তবে কোস্ট গোর্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি অবৈধ অস্ত্র জোয়ারের পানিতে ফেলে দেয়। আটককৃত ব্যক্তিরা বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর অরফে বাহাদুর (৪০), পিতাঃ গোলাম মোস্তফা, ইকবাল হোসেন (২৪), পিতাঃ আবুল কালাম এবং শেখ ফরিদ (৩৮), পিতাঃ অজুত সিকদার সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল