banglahour

গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে সাকিব পত্নী

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে নিবর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিবকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী।

মূলত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয় যায় শিশিরের পোস্ট। আবার গুঞ্জন ওঠে একে অপরকে আনফলো করার। গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিস্কার করলেন সাকিব পত্নী শিশির।

সাকিব ও তিন সন্তানসহ একটি পারিবারিক ছবি পোস্ট করে, এর ক্যাপশনের শিশির লিখেন, ‘তার (সাকিবের) কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না, যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে! আপনি যদি চান তার সমালোচনা করুন! তবে দয়া করে এটি (সমালোচনা) আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না’

স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, ‘তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আর্দশ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনও করেনি। এমন কী আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং (বাইরে থাকা) সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি। তিনি একশতে একশ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লিখেন, ‘দয়া করে এ অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, এ সব করে আপনাদের কিছুই লাভ হবে না!’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল