
(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৯ অপরাহ্ন
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুনী হাসিনার বিচারের দাবী সহ চার দফা দা্বীতে অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ বিকাল চারটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে খুলনার শিববাড়ি মোড়ে উপস্থিত হয়।
সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক বৃন্দ বক্তৃতা করেন । বিরোধী আন্দোলনের সরকার প্রধানের নির্দেশে নির্বিচারে ছাত্র জনতার হত্যা করা হয়।অবিলম্বে এই ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যার দায় ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন। জহিরুল ইসলাম তানভির, সাজ্জাদুল ইসলাম বাপ্পি,সাজ্জাদুল আজাদ,বিপুল সাহারিার,মনহাজুল আবেদিন,কাইফ নেওয়াজ, ফাহাদুল ইসলাম,শেখ রাফসানজানি,রুবি আকতার পলি,তারেক রহমান,মুস্তাহির জাহের,হাবিবুন্নাহার,ওমর ফারুখ,রাইফা ইসাম, ফুয়াদ আহমেদ, মোহাম্মদ আলআমিন,আল সাহারিয়ার বাবু, আজিম ইসলাম,মিনহাজুল আবেদিন,শাহারিয়ার হৃদয় সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।