
(২ বছর আগে) ১৭ আগস্ট ২০২৪, শনিবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন
ঢাকা: সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগষ্ট) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।
ড. ইউসুন বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে। তিনি ভারতীয় গণমাধ্যমকর্মীদের বাংলাদেশে এসে সংখ্যালঘু ইস্যুতে প্রতিবেদন তৈরির আহ্বান জানান।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মোদিকে ধন্যবাদ জানান। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইউনূস।