banglahour

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর দুই একান্ত সচিবের শ্রদ্ধা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ ডিসেম্বর ২০২২, রবিবার, ১:৪৭ অপরাহ্ন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত একান্ত সচিব-১ মনিরা বেগম এবং নবনিযুক্ত একান্ত সচিব-২ আল মামুন মুর্শেদ আজ রবিবার সকালে (১১ ডিসেম্বর ২০২২) ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ পান যুগ্মসচিব মনিরা বেগম। বিসিএস প্রশাসন ক্যাডার ২০ ব্যাচের কর্মকর্তা মনিরা বেগম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 
অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল