banglahour

আবার পরিবর্তন আসতে পারে চলমান শিক্ষা ব্যবস্থায়

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৪, রবিবার, ১:০৩ অপরাহ্ন

আবার পরিবর্তন আসতে পারে চলমান শিক্ষা ব্যবস্থায়। সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল থাকে। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দল গঠন, দখলদারিত্ব,বিশৃঙ্খলা চলবে না। কী করা যায়, সেটা চিন্তা করব।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনাতে হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল