banglahour

রাজনৈতিক আশ্রয় নিতে কানাডায় যাচ্ছেন ছাত্রলীগ কর্মী

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৯:০৬ অপরাহ্ন

কানাডার বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত দুই নারী কাউন্সিলর, অপর্ণা পাল এবং মিথিলা ফারজানার চুক্তি সম্প্রতি বাতিল হওয়ায় দূতাবাস ও প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সাবেক ছাত্রলীগ কর্মী এবং বহুল বিতর্কিত অপর্ণা পাল দীর্ঘ ১২ বছর ধরে এই পদে কর্মরত ছিলেন, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির উপস্থাপক মিথিলা ফারজানার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।

উল্লেখ্য, মিথিলা ফারজানা গত ৪ মাস ধরে কানাডার হাই কমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকলেও, কখনও নিজেকে ডেপুটি হাইকমিশনার আবার কখনও প্রেস মিনিস্টার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

এদিকে, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক হাই কমিশনার ড. খলিলুর রহমানকেও তার মেয়াদ শেষ হওয়ার আগেই গত মার্চে প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাহিদা সোবহান, যিনি কানাডায় বাংলাদেশ দূতাবাসে প্রথম নারী হাই কমিশনার হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯ আগস্ট, কর্মস্থলে যোগ দেবেন।

অন্যদিকে, শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত নাহিদার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল