banglahour

রংপুরে পুলিশ সদস্যের স্ট্যাটাস নিয়ে প্রশাসনে ব্যাপক তোলপাড়

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৬:৩৭ অপরাহ্ন

রংপুরে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পুলিশ সদস্যের স্ট্যাটাস নিয়ে পুলিশ ও সিভিল প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসির আলী (এসআই মজনু) তার স্ট্যাটাসে নগরীর সিটি বাজারের সামনে রংপুর রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি এবং এসপির নেতৃত্বে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে বলে উল্লেখ করেন।

এখন পর্যন্ত হওয়া পাঁচটি মামলায় তাদের নাম না আসায় ক্ষোভ প্রকাশ করেন পুলিশের এই সদস্য। প্রশ্ন তুলেছেন, তাহলে তারা কী ঈশ্বরের থেকেও ক্ষমতাশালী, সব আমলেই সুফল ভোগ করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল