banglahour

যাত্রাবাড়ী থেকে ৫৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ |

(৩ বছর আগে) ১১ ডিসেম্বর ২০২২, রবিবার, ৭:০৩ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর দনিয়া এলাকায় র‍্যাব-৩ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ১। মোঃ নজরুল ইসলাম (৩২) ২। মোঃ কামাল হোসেন (৩২) ৩। মোঃ শুকু আলী মিয়া (২৮)দের থেকে ৫৮ কেজি গাঁজাসহ আজ রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাদেরকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ তারা সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে ক্রয়-বিক্রয় করে আসছে। 
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল