banglahour

পাকিস্তানের সাথে ম্যাচে বোলিংয়ে যাচ্ছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৪:০৯ অপরাহ্ন

বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দিয়েছে বৃষ্টি বাগড়া। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। ভেজা আউটফিল্ডের কারণে তা হয়নি। অবশেষে দুপুর ৩টায় টস হয়েছে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

২০ মিনিট বিরতির পর ফের খেলা শুরু হওয়ার কথা রয়েছে ৫টা ৪০ মিনিটে। দিনের খেলা শেষ হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৭টায়। অর্থাৎ আগের নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা বাড়তি খেলা হতে পারে।

চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় একাদশে এসেছেন সাদমান ইসলাম। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে আছেন নাহিদ রানা।  

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল