banglahour

স্কুলছাত্রীকে অপহরণকালে আটক, মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিলেন শিক্ষক

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৮:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণকালে তরিফ হোসেনকে নামে এক যুবককে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা। পরে ওই অপহরণকারীকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে তুলে দেন তারা। এ সুযোগে মোটা অংকের টাকার বিনিময়ে মুচলেকা নিয়ে অপহরণকারীকে ছেড়ে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক।

অপহরণকারী তরিফ হোসেন আতলাপুরের পাইসকা এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

বুধবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, জোর করে গাড়িতে তুলে অপহরণ করার সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপহরণকারী তরিফকে হাতেনাতে আটক করেন। পরে গণধোলাই দিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের কাছে তুলে দেন; কিন্তু শিক্ষক এনামুল হক মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে ছাত্রীদের নিরাপত্তার কথা না ভেবে সামান্য মুচলেকার মাধ্যমে অপহরণকারীকে ছেড়ে দেয়। এতে ছাত্রছাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক জানান, উভয়পক্ষের বিষয়টি বিবেচনা করে মুচলেকার মাধ্যামে তরিফ হোসেনকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ঈসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন, অপহরণের মতো জঘন্য অপরাধে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়ে শিক্ষক নিজেই অপরাধ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষক কোনোভাবেই এ কাজটি করতে পারেন না। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল