banglahour

এক আইনজীবী ছুরিকাঘাতের শিকার হয়েছেন অন্য আরেক আইনজীবীর দ্বারা

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৯ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আবদুল কাইয়ুম নামে অপর এক আইনজীবী তাকে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম হত্যার উদ্দেশে আমাকে ছুরিকাঘাত করেন। আমি এ হামলার বিচার চাই।

ব্যারিস্টার আশরাফের রক্তাক্ত একটি ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে রক্তে তার পোশাক ভিজে গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল