banglahour

নারীদের ছবি ইডিট করে অশ্লীল ভিডিও ধারনকারী সাইবার অপরাধী্ গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:৪৮ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা হতে নারীদের ছবি ইডিট করে অশ্লীল ভিডিওচিত্র ও ছবি তৈরি করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া সাইবার অপরাধী মোঃ সালমান মিয়া (২৩) শনিবার (১১ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে নারীদের ছবি ব্যবহার করে ফেইক ইডিটের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র প্রস্তুত করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাক মেইল করার পর তা ছড়িয়ে দিয়ে সাইবার অপরাধ করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল