banglahour

প্লেনের টিকিটের তারিখ বিনামূল্যে পরিবর্তনের নির্দেশনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:৩১ অপরাহ্ন

দেশে চলমান বন্যার কারণে ফ্লাইট মিস করছেন অনেক যাত্রী। প্লেনের টিকিট কেটেও আসতে পারেননি সেসব যাত্রীকে প্লেনের টিকিটের তারিখ বিনামূল্যে পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

চিঠিতে আরও উল্লেখ আছে, দেশের বিপর্যয়কর বন্যা পরিস্থিতিতে বিমানবন্দরে যাত্রীরা আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না যাত্রীদের অনেকে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের ১১টি জেলা বন্যাকবলিত। জেলাগুলোতে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত।

বন্যাকবলিত এসব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল