banglahour

বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ৭:১৪ অপরাহ্ন

দেশের ১৩ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকলাখ মানুষ আটকা পড়েছে, মৃতের সংখ্যা ১৩। সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন উপজেলা। এমন পরিস্থিতি নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। এবার সাংগঠিনকভাবে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তারা। বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবির সহায়তা করতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল